July 9, 2026, 11:09 pm

ময়মনসিংহ ডিবি পুলিশের  অভিযানে মাদক ব্যবসায়ী মহসিন গ্রেফতার

Reporter Name
  • আপডেট Saturday, January 20, 2024
  • 132 জন দেখেছে
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ :: ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী মহসিন গ্রেপ্তার।জানাযায় এসআই আলমগীর কবির, এসআই মোঃ আব্দুল জলিল, সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ফুলবাড়ীয়ার দশ মাইল বাজারস্থ মোঃ রুবেল মিয়ার ইলেকট্রিক ও ওয়েন্ডিং এর দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে গত বৃহস্পতিবার রাত অনুমান সাড়ে ১১ টায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মহসীন উল্লাহ্ খান (২৮), পিতা-আবু সাঈদ নূর খান, মাতা-শামীমা আক্তার, সাং-নয়ানবাড়ী, ৭নং ওয়ার্ড,বালিয়ান ইউনিয়ন, থানা-ফুলবাড়ীয়া থেকে আটক করে।ডিবি পুলিশ জানায় গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত রয়েছে। এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।উদ্ধারকৃত ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ফুলবাড়ীয়া থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর