July 9, 2026, 11:09 pm

সরকারের সঙ্গে দেশের সিংহভাগ জনগণ নেই : চরমোনাই পীর

Reporter Name
  • আপডেট Friday, January 19, 2024
  • 91 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘বর্তমান সরকারের সঙ্গে বাংলাদেশের সিংহভাগ জনগণ নেই। তার প্রমাণ ৭ জানুয়ারির প্রহসনের নির্বাচনে জনগণ ভোট কেন্দ্রে না গিয়ে সরকারকে লালকার্ড দেখিয়েছে। আজ শুক্রবার জাতীয় শিক্ষক ফোরামের উদ্যোগে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ‘বর্তমান কারিকুলামে নতুন পাঠ্যপুস্তক: বাস্তবতা ও ভবিষ্যৎ’ শীর্ষক জাতীয় সেমিনারে এসব কথা বলেন তিনি।
সেমিনার থেকে জাতীয় শিক্ষা কারিকুলাম-২০২১ বাতিলের দাবিতে জাতীয় শিক্ষক ফোরামের উদ্যোগে আগামী ২৫ জানুয়ারি জেলা ও মহানগরে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
রেজাউল করীম বলেন, ‘শিক্ষা কারিকুলামে ইসলামী শিক্ষা না থাকলে আমরা জান দিয়ে তা প্রতিরোধ করব। এই শিক্ষা কারিকুলামের মাধ্যমে দেশ ও সমাজ গঠন করা তো দূরের কথা পরিবার ব্যবস্থা ধ্বংস হবে। এতে শান্তি আসবে না। আমাদের পরগাছা করার আয়োজন চলছে।’
চরমোনাই পীর বলেন, ‘এই সেমিনার ঘুমন্ত জাতিকে জাগ্রত করেছে। প্রধানমন্ত্রী, মন্ত্রী ও সংসদ সদস্যরা মুসলমান। নির্বাচনের পূর্বে তিনি দাবি করেছিলেন, ক্ষমতায় গেলে ইসলাম বিরোধী কিছু করবে না। তাদের কর্মকাণ্ডে দেখা যায় তারা ইসলাম ও মুসলমানদের বিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। মুসলমানদের মুসলিম কৃষ্টি কালচার ও নিয়ম মানতে হবে। শিক্ষা কারিকুলাম ২০২১ এর মাধ্যমে মুসলমান সন্তানদেরকে ইসলামী শিক্ষা ভুলিয়ে দেওয়ার চক্রান্ত করা হয়েছে।’
ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাছির উদ্দীন খানের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মুহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মুহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. ইয়াকুব হোসেন প্রমুখ। এতে প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় শিক্ষক ফোরামের সেক্রেটারি জেনারেল প্রভাষক আবদুস সবুর।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর