July 9, 2026, 11:18 pm

গাজীপুরে প্রতিমন্ত্রীর পরিচিত ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Friday, January 19, 2024
  • 86 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর-৩ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রুমানা আলী টুসি এমপির সাথে গাজীপুর সদর উপজেলা পরিষদের জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সাথে পরিচিতি ও মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে গাজীপুর সদর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলার সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত পরিচিতি ও মাসিক সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট রীনা পারভীন এর সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রুমানা আলী টুসি।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন রিয়াজ, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা সরকার, উপজেলা প্রকৌশলী রুবায়েত হোসেন, ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন সরকার, পিরুজালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দীন, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলাল, বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান, ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা শিক্ষা, কৃষি , স্বাস্থ্য, সমাজ সেবা, উপজেলা প্রানী সম্পদ, সমবায়সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর