July 9, 2026, 11:14 pm

স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জাহিদুর কবির আনোয়ারের মায়ের স্মরণে সরণ সভা

Reporter Name
  • আপডেট Friday, January 19, 2024
  • 92 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: টঙ্গীর মরকুন মোল্লার গ্রেজ বাইতুস সালাম জামে মসজিদ মোতা ওয়ালী, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. জাহিদুর কবির আনোয়ারের মা মরহুম জহুরেন নেচ্ছার মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খানি, কবর জিয়ারত, আলোচনা দোয়া মাহফিল শুক্রবার বাদ জুমা অনুষ্ঠিত হয়েছে।
মরহুমের বড় ছেলে, বাইতুস সালাম জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মো. ফজলুর হক মোল্লার সভাপতিত্বে এবং মসজিদের পেস ইমাম ও খতিব মুফতি মাওলানা আলহাজ্ব মো. দেলোয়ার হোসেন পরিচালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মরহুমার ২য় ছেলে মো. আবুল হোসেন মোল্লা, ৪থ ছেলে মো. আমজাদ হোসেন মোল্লা, বাইতুস সালাম জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, সহ সভাপতি আব্দুল মতিন, সাইফুল রহমান লিটন মাষ্টার, আব্দুল রহিম এসআই, সাবেক সভাপতি ইন্জিঃ আলহাজ্ব মো. সানা উল্লাহ, আলহাজ্ব মো. আলী আকবর প্রমুখ।
উল্লেখ্য, পর্যায়ক্রমে জানুয়ারী মাসের ১তারিখ একই পরিবারের জাহিদুর কবির আনোয়ারের বড় ভাই বাইতুস সালাম জামে মসজিদের ২য় মোতাওয়ালী মোঃ মোতালেব হোসেন সহর আলী, ১৬ জানুয়ারি ভাতিজা আশফাক লাবিব মোল্লা, ১৯ জানুয়ারী মা মরহুমা জহুরেন নেছা ইন্তেকাল করেন। পর্যায়ক্রমে মিলাদের অংশ হিসেবে বাইতুস সালাম জামে মসজিদ ৩০ হাজর+২০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
এছাড়া ১৬ জানুয়ারি মরকুন বেপারী পাড়া হাফেজিয়া মোহাম্মদদীয়া এতিমখানা দোয়া ও মিলাদ মহফিল গন ভোজের আয়োজন করা হয়েছে। এছাড়াও বাইতুস সালাম জামে মসজিদ পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা গাজীপুর -২ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব মো. জাহিদ আহসান রাসেল এমপি ৭ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় তার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর