July 10, 2026, 12:34 am

সুপ্রিম কোর্টে নারী কল্যাণ সংস্থার কম্বল বিতরণ

Reporter Name
  • আপডেট Thursday, January 18, 2024
  • 113 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের কর্মচারীদের মধ্যে কম্বল বিতরণ করেছে নারী আইনজীবী কল্যাণ সংস্থা। আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে সুপ্রিম কোর্টের ক্রীড়া কপ্লেক্সে কর্মচারীদের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়। নারী আইনজীবী কল্যাণ সংস্থার সৌজন্যে কম্বল বিতরণে অংশগ্রহণ করেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক সিনিয়র অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির, বারের সম্পাদক অ্যাডভোকেট আব্দুন নুর দুলাল, বারের সহ সভাপতি অ্যাডভোকেট জেসমিন সুলতানা ও যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নুরে আলম উজ্জল।
এসময় নারী কল্যাণ সংস্থার সভাপতি সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তৌফিকা করীম, সাধারণ সম্পাদক সাবেক ডেপুর্টি অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌসী রুপাসহ সুপ্রিম কোর্টের আইনজীবী ও অ্যটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগে থেকেই তালিকাভুক্ত টোকেনের মাধ্যমে সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির কার্যালয়ের কর্মচারী ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের কর্মচারীদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শাহ খসরুজ্জামান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর