October 8, 2026, 6:03 am

ভালুকায় দেশীয় অস্ত্র ও পিকআপ সহ ৩ ডাকাত আটক

Reporter Name
  • আপডেট Thursday, January 18, 2024
  • 124 জন দেখেছে
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ :: ময়মনসিংহের ভালুকায় ডাকাতির প্রস্তুতিকালে একটি পিকআপ ভ্যান ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাতকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাতে উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের প্রশিকা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জানা যায, ভালুকা মডেল থানার এস,আই আব্দুল করিম এর নেতৃত্বে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতি কালে নান্দাইল উপজেলার মৃত রহমত আলীর ছেলে মকবুল হোসেন (৩৭), করিমগঞ্জ থানার মন্টু মিয়ার ছেলে দীপক (২১) ও ফজলুল হকের ছেলে রাজন (৩০) কে আটক করেন।
ভালুকা মডেল থানা ওসি তদন্ত জাহাঙ্গীর আলম জানান, আটককৃতরা আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। দীর্ঘদিন যাবত তারা দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিলো। ডাকাতির প্রস্তুতির সময় গোপন সংবাদের ভিত্তিতে ৩ জনকে আটক করতে পারলেও এসময় দৌড়ে পালিয়ে যায় আরও ৭ জন। এসময় তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত একটি নীল রঙের পিকআপ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বুধবার (১৭) জানুয়ারি সকালে মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর