October 8, 2026, 6:50 am

গাজীপুরে তুরাগ কমিউটার ট্রেন লাইনচ্যুত

Reporter Name
  • আপডেট Wednesday, January 17, 2024
  • 118 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর ::  ঢাকা-ময়মনসিংহ রেলপথের গাজীপুরের জয়দেবপুর স্টেশনে তুরাগ কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হানিফ আলি  এ তথ্য জানিয়েছেন।
তিনি আরো বলেন, জয়দেবপুর জংশনের ধীরাশ্রম এলাকা থেকে ট্রেন ঘুরে জংশনে আসার কথা ছিল। ট্রেন চলাচল স্বাভাবিক আছে। সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, সকালে তুরাগ কমিউটার ট্রেনটি ঢাকায় যাওয়ার প্রস্তুতি নেয়। কেউ কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করে এটি লাইনচ্যুত হয়। তবে ট্রেনের গতি খুবই কম থাকায় বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটেনি। লাইনম্যান সিগনাল দেওয়ার আগেই চালক ট্রেন চালাতে শুরু করেন। এতে ট্রেনটি লাইনচ্যুত হয়।

 

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর