শামীমা খানম :: গাজীপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার গত ১৫ জানুয়ারি পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বিভিন্ন কারাবন্দীদের সাথে কথা বলেন ও তাদের খোঁজখবর নেন। এছাড়াও তিনি কারাগারের ক্যান্টিন, বিউটি পার্লার, লাইব্রেরি, সেলাই প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন। কেন্দ্রীয় মহিলা কারাগারের কারাবন্দীদের ছোট ছোট সন্তানদের শিক্ষার জন্য স্থাপিত পাঠশালা ও খেলার মাঠ পরিদর্শন করেন। এছাড়াও জেলা প্রশাসক মহোদয় কারাগারের চিকিৎসাকেন্দ্র পরিদর্শন করেন এবং রোগীদের খোঁজখবর নেন। কারাবন্দীদের খাবারসহ সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেন।