October 8, 2026, 6:47 am

বিপিএলে ম্যাচের সময় পরিবর্তন

Reporter Name
  • আপডেট Monday, January 15, 2024
  • 134 জন দেখেছে

স্পোর্টস ডেস্ক :: আর মাত্র তিন পর মিরপুরে পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের। দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি এই টি-টোয়েন্টি লিগকে কেন্দ্র করে এরই মধ্যে অনুশীলন শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগেই ম্যাচ শুরু সময় পরিবর্তন করেছে বিসিবি। আজ সোমবার (১৫ জানুয়ারি) এক বিবৃতি এই তথ্য নিশ্চিত করেছে বিসিবি। দিনের প্রথম ম্যাচ দুপুর দেড়টায় শুরু হওয়ার কথা থাকলেও সেটি পরিবর্তন করে ২টা ৩০ মিনিটে নির্ধারণ করেছে।
অন্যদিকে দিনের দ্বিতীয় ম্যাচ শুরু হওয়া কথা ছিল সন্ধ্যায় ৬টা ৩০ মিনিটে, কিন্ত পরিবর্তিত সূচি অনুসারে এক ঘন্টা পড়ে মাঠে গড়বে ম্যাচ। তবে শুক্রবার দিনের ম্যাচ শুরু দুপুর ২টায়, রাতের ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরের উদ্বোধনী দিনে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে দুরন্ত ঢাকা। ৭ দলের এই আসরে মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ৪৬টি। ১ মার্চ ফাইনালের মধ্য দিয়ে প্রায় দেড় মাসের এই আসরের পর্দা নামবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর