উল্লেখিত ঘটনায় ভিকটিমের পিতা মোঃ জালাল উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে পাগলা থানায় একটি মামলা দায়ের করেছিলেন। অত্র আসামীর জবানবন্দীর ভিত্তিতে ইতোমধ্যে ফরিদ (৩২), পিতা- আফাজ মুন্সী, সাং- দত্তের বাজার বিরই, থানা- পাগলা, জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করা হয়েছে।
স্থানীয়ভাবে জানা যায় যে,ফরিদ, জাহাঙ্গীর মেম্বার, আলাল সান এবং সোহেল স্থানীয় বিএনপির রাজনীতির সাথে জড়িত। অত্র হত্যার চেষ্টার ঘটনার পেছনে কোন রাজনৈতিক কিংবা এলাকার আধিপত্য বিস্তার বা অন্য কোন মোটিভ আছে কিনা তা উদঘাটন করার লক্ষ্যে ধৃত আসামী দ্বয়কে জিজ্ঞাসাবাদসহ অন্যান্য কার্যক্রম অব্যাহত আছে।
ধৃত আসামী মোঃ হাবিবুর রহমান হবির বিরুদ্ধে অস্ত্র মামলাসহ ০৩টি মামলা রয়েছে। তিনি খুনসহ ডাকাতি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী। উক্ত আসামী দীর্ঘদিন যাবত গ্রেফতার এড়ানোর জন্য আত্মগোপনে ছিল।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রুজুকৃত মামলাসমূহ গফরগাঁও থানার মামলা নং- ০৪ (৯)০৩, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড।
পাগলা থানার মামলা নং- ০১ (৮)১৩, ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড।পাগলা থানার মামলা নং- ০২(৮)১৩ ধারা- ১৯, ১৮৭৮ সালের অস্ত্র আইন।
উল্লেখ্য যে, উদ্ধারকৃত রিভলবার, একনালা বন্দুক,রিভলবারের ০৪ রাউন্ড গুলি ও বন্দুকের ০৫ রাউন্ড কার্তুজ উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।