July 9, 2026, 10:20 pm

শ্রীপুরে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

Reporter Name
  • আপডেট Thursday, January 11, 2024
  • 103 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের শ্রীপুরে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শ্রীপুর পৌরসভার ক্রাউন এক্সক্লুসিভ ওয়্যার লিমিটেড, ক্রাউন ওল ওয়্যার লিমিটেড ও ক্রাউন মিলস্ লিমিটেডের কয়েক হাজার শ্রমিক মাওনা-ফুলবাড়িয়া-কালিয়াকৈর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
শ্রমিকরা জানান, সরকার ঘোষিত নতুন বেতন কাঠামোতে জানুয়ারি মাসে বেতন পরিশোধের কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ তা পরিশোধ করেননি। বিষয়টি নিয়ে একাধিকার কারখানার কর্তৃপক্ষের কাছে গেলেও তারা কোনো সুরাহা না করায় শ্রমিকরা আন্দোলন করছে।
শ্রমিকরা আরও জানান, বছর শেষে ছুটি ভাতা পরিশোধ না করে জোর করে স্বাক্ষর নেয় কর্তৃপক্ষ। এছাড়া ওভার টাইমসহ নানা বিষয়ে শ্রমিকরা অসঙ্গতির বিরুদ্ধে প্রতিবাদ জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর