July 9, 2026, 10:15 pm

চসিক মেয়র বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দেশ পুনর্গঠনে অনুপ্রেরণা যোগায়

Reporter Name
  • আপডেট Wednesday, January 10, 2024
  • 110 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: পাকিস্তানের কারাগার থেকে স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন বাঙালিদের যুদ্ধ-বিধ্বস্ত দেশ পুনর্গঠনে অনুপ্রেরণা যোগায় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। আজ বুধবার (১০ জানুয়ারি) টাইগারপাস চসিক কার্যালয়ে দিবসটি উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়ার পর তিনি এ মন্তব্য করেন।
চসিক মেয়র রেজাউল করিম বলেন, ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি লাভ করে স্বদেশে ফিরে আসেন। দেশে ফিরে রমনার বিশাল জনসভায় বঙ্গবন্ধু ঘোষণা দিলেন আদর্শ রাষ্ট্র গঠনের। দেশ স্বাধীন হওয়ার মাত্র এক বছরের মাথায় প্রণয়ন করলেন সংবিধান। তার উপস্থিতি জাতিকে অনুপ্রেরণা যোগাল যুদ্ধ-বিধ্বস্ত দেশকে পুনর্গঠনের।
তিনি বলেন, আজ যে আমরা সব ধর্মের মানুষ মিলে-মিশে বসবাস করছি তা বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনার ফলেই সম্ভব হয়েছে। বঙ্গবন্ধুর হাত ধরে দেশের ভিত্তি রচিত হওয়ায় সব ধর্মের মানুষের স্বাধীনতা নিশ্চিত হয়েছে। ধর্ম, বর্ণ, জেন্ডারের ভিন্নতার কারণে কাউকে রাষ্ট্রীয় কোনো সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হতে হচ্ছে না। আজ আমাদের মাঝে বঙ্গবন্ধু নেই, তবে আমরা যদি শেখ হাসিনার নেতৃত্বে কাজ করতে থাকি তাহলে সব বাধা-বিপত্তি উপেক্ষা করে অচিরেই অর্জন করব ক্ষুধামুক্ত-দারিদ্রমুক্ত সোনার বাংলা। এ সময় উপস্থিত ছিলেন, কাউন্সিলর গিয়াস উদ্দিন, আফরোজা কালাম, হাজী নুরুল হক, জহর লাল হাজারী, হাসান মুরাদ বিপ্লব, সলিমুল্লাহ বাচ্চু, শাহেদ ইকবাল বাবু, শৈবাল দাস সুমন,  আবদুস সালাম মাসুম, মো. ইসমাইল, আবুল হাসনাত মো. বেলাল, আতাউল্লা চৌধুরী, আবদুল মান্নান, শাহীন আকতার রোজী ও রুমকি সেনগুপ্ত।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর