July 9, 2026, 10:14 pm

ঈশ্বরগঞ্জে মাহমুদ হাসান সুমন এমপি নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের শুভেচ্ছা-অভিনন্দন 

Reporter Name
  • আপডেট Wednesday, January 10, 2024
  • 102 জন দেখেছে
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঈশ্বরগঞ্জ-৮ আসন থেকে ঈগল প্রতীকে নির্বাচিত হওয়ায় মাহমুদ হাসান সুমন কে ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে সোমবার ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।মাহমুদ হাসান সুমন উপজেলা পরিষদের দু’বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে সম্প্রতি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সতন্ত্র প্রার্থী হয়ে ঈগল প্রতীকে অংশ নেয়। গত ৭-জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে ৫৬৮০১ ভোট পেয়ে বিজয়ী হন।তার সাথে নির্বাচন করে জাতীয় পার্টি থেকে মনোনীত প্রার্থী ফখরুল ইমাম ২৭৯৮৪ ভোট পয়ে পরাজিত হন।
উল্লেখ্য যে এসময় উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আবুল খায়ের এবং ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক  আবুল কালাম আযাদ সহ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ পাশে ছিলেন।এব্যাপারে মাহমুদ হাসান সুমন এমপি বলেন সকলের সহযোগীতায় সুন্দর উপজেলা গড়ে তুলব।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর