July 9, 2026, 9:17 pm

টঙ্গী-গাজীপুরের মানুষ আমাকে পিতৃস্নেহে আবদ্ধ করেছেন : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

Reporter Name
  • আপডেট Tuesday, January 9, 2024
  • 90 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, টঙ্গী-গাজীপুরের মানুষ আমাকে ভালোবেসে পিতৃস্নেহে আবদ্ধ করে রেখেছেন। আপনাদের ঋণ আমি কখনো শোধ করতে পারব না। সোমবার বিকেলে টঙ্গী নতুনবাজার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গ্রহণকালে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি এ কথা বলেন। এর আগে বিজয়ী হওয়ার পর তিনি তার বাবা শহীদ আহসান উল্লাহ মাস্টারের কবর জিয়ারত করেন।
রাসেল বলেন, আমার বাবা আহসান উল্লাহ মাস্টারকে দুষ্কৃতিকারীরা প্রকাশ্য দিবালোকে ব্রাশফায়ার করে হত্যা করেছে, যা আমার জীবনে সবচেয়ে কষ্টদায়ক ঘটনা। কিন্তু এলাকার আপামর জনগণ আমাকে পাঁচবার বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত করেছেন।

তিনি বলেন, বিগত বছরগুলোতে আমি টঙ্গী ও গাজীপুরে বিভিন্ন স্কুল-কলেজ, মসজিদ-মাদরাসা, মন্দির-শ্বশ্মন, স্টেডিয়ামসহ কোটি কোটি টাকার উন্নয়নমূলক কাজ করেছি। আগামী দিনেও এ উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন, মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক মতিউর রহমান মতি, টঙ্গী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক প্রমুখ। পরে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা জাহিদ আহসান রাসেল এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর