July 9, 2026, 9:04 pm

আজ মির্জা ফখরুলের ৯ মামলায় জামিন শুনানি

Reporter Name
  • আপডেট Tuesday, January 9, 2024
  • 91 জন দেখেছে

দৈনিক বিজয়বাংলা নিউজ ডেস্ক :: নয়টি মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি আজ মঙ্গলবার। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দুপুর ১২টার দিকে এ জামিন শুনানি অনুষ্ঠিত হবে। গত বছরের ৩১ ডিসেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালত ফখরুলের জামিন শুনানির জন্য ৯ জানুয়ারি দিন ধার্য করেন।
২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় এসব মামলা হয়। এসব মামলায় আত্মপক্ষ সমর্থন করে জামিন আবেদন করেছিলেন মির্জা ফখরুল। এর আগে মির্জা ফখরুলের জামিন আবেদন গ্রহণ করতে অস্বীকার করেন আদালত।
উল্লেখ্য, ২৮ অক্টোবর পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় রমনা থানায় দায়ের করা মামলায় গত ২৯ অক্টোবর ফখরুলকে গ্রেপ্তার করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর