July 9, 2026, 9:16 pm

বনানী কবরস্থানে স্বজনদের প্রতি শেখ হাসিনার শ্রদ্ধা

Reporter Name
  • আপডেট Tuesday, January 9, 2024
  • 95 জন দেখেছে

দৈনিক বিজয়বাংলা নিউজ ডেস্ক :: রাজধানীর বনানী কবরস্থানে স্বজনদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার পর স্বজনদের কবর জিয়ারত ও মোনাজাত করেন তিনি।
প্রসঙ্গত, ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা চতুর্থ মেয়াদে নিরঙ্কুশ বিজয় লাভ করেছে শেখ হাসিনার নেতৃত্বাধীন ক্ষমতাসীন আওয়ামী লীগ।
নির্বাচন কমিশন গতকাল দেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৯৮টির ফল ঘোষণা করেছে। এর মধ্যে আওয়ামী লীগ পেয়েছে ২২২টি আসন। ১১টি আসন জিতেছে জাতীয় পার্টি। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (নৌকা প্রতীক নিয়ে), জাসদ (নৌকা প্রতীক নিয়ে) ও বাংলাদেশ কল্যাণ পার্টি একটি করে আসনে জয় পেয়েছে। স্বতন্ত্র প্রর্থীরা জয় পেয়েছেন ৬২টি আসনে। ফলে টানা চতুর্থবার সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর