July 9, 2026, 8:06 pm

এই বিজয় গাজীপুরবাসীর বিজয় : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

Reporter Name
  • আপডেট Monday, January 8, 2024
  • 109 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর ::  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গতকাল রবিবার অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে গাজীপুর-২ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী চারবারের সংসদ সদস্য, শহীদ আহসান উল্লাহ মাস্টারের সুযোগ্য সন্তান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তিনি (নৌকা) প্রতীকে ১০৪৪৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম (স্বতন্ত্র) প্রার্থী কাজী আলিম উদ্দিন (ট্রাক) প্রতীক নিয়ে ৮৪১২৯ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। এছাড়াও এই আসনে স্বতন্ত্র প্রার্থী মো: সাইফুল ইসলাম (ঈগল), বাংলাদেশ সুপ্রিম পার্টি (একতারা), ন্যাশনাল পিপল্স পার্টি (আম), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ (চেয়ার) , জাতীয় পার্টি (লাঙ্গল), বাংলাদেশ কংগ্রেস (ডাব), বাংলাদেশ তরিকত ফেডারেশন (ফুলের মালা) প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেছেন। এই আসনে মোট ভোটার সংখ্যা-৭,৭৯,৭২৬, মোট ভোট কেন্দ্রের সংখ্যা-২৭২। গাজীপুর-২ আসনের প্রতিটি ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রমাণ করে দিয়েছেন স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে কিভাবে একটা গ্রহণযোগ্য নির্বাচন করতে হয়। আর সকলে তা প্রত্যক্ষ করেছেন। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে শেখ হাসিনা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘জনগণের বিজয়’ উল্লেখ করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আমরা সবচেয়ে বেশি যাদের কাছে কৃতজ্ঞ তারা হলেন বাংলাদেশের জনগণ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে সারাবিশ্বের মানুষ, বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে জনগণের বিজয়। জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। ভোট প্রদানে কোনও প্রকার ভয়-ভীতি বা হস্তক্ষেপ হয়নি। এই নির্বাচন গণতান্ত্রিক অগ্রযাত্রাকে শক্তিশালী করবে। এই নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা একটি চ্যালেঞ্জ ছিল। অনেক বাধা বিপত্তি অতিক্রম করে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমাদের আন্তর্জাতিক বন্ধুদের তারা বিভ্রান্ত করতে চেয়েছিল।
বিএনপির ভোট বর্জনের বিষয়ে জাহিদ আহসান রাসেল বলেন, এই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদেরকে বর্জন করেছে। তারা গণতন্ত্রকে হত্যা করেছে। হরতাল-অবরোধ দিয়ে অগ্নিসন্ত্রাস করেছে। বিএনপি-জামায়াতের রাজনীতি গণতন্ত্রের ক্ষতিসাধনের রাজনীতি। মানুষ খুনের রাজনীতি, লাশ বানানোর রাজনীতি। এ সময় সুষ্ঠু নির্বাচন করায় আইনশৃঙ্খলা বাহিনীসহ নির্বাচন পরিচালনা সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
এদিকে গাজীপুর-২ আসনের ভোট গ্রহণ শেষে জাহিদ আহসান রাসেল এমপিকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ী ঘোষণার পরপর দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন। এ সময় নেতাকর্মীরা বলেন, গাজীপুরের মাটি শহীদ আহসান উল্লাহ মাস্টারের ঘাটি। গাজীপুরের মাটি শেখ হাসিনার ঘাটি। গাজীপুরের মানুষ আবারো তা প্রমাণ করে দিয়েছেন। যারা নৌকার বিরুদ্ধে অপপ্রচার করেছে তাদের উচিৎ শিক্ষা দিয়েছেন। গাজীপুরের মানুষ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাচ্ছি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর