October 8, 2026, 12:04 am

টঙ্গীতে ভোটকেন্দ্র পরিদর্শনে ভারতীয় প্রতিনিধি দল ভোটার উপস্থিতি দেখে হতাশ

Reporter Name
  • আপডেট Sunday, January 7, 2024
  • 114 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুর মহানগরীর টঙ্গীতে কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করেছে ভারতের চার সদস্যের একটি প্রতিনিধি দল। আজ রোববার দুপুরে টঙ্গীর বিসিক এলাকার শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করে দলটি। এ সময় ভোটকেন্দ্রে প্রার্থীর পক্ষে থাকা এজেন্ট ও ভোটারদের সঙ্গে কথা বলেন তারা।
প্রতিনিধি দলে ছিলেন ভারত প্রেসক্লাবের সভাপতি গৌতম লেহেরী, ভারত সরকারের সাবেক আমলা অমিতাভ রায়, সাংবাদিক ড. সুরেষ চন্দ্র শুকলা ও ইন্ডিয়া টুডের সম্পাদক এস ভেঙ্কট নারায়ণ।
টঙ্গীর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার মো: জাকির বলেন, ‘কয়েকজন ভারতীয় পর্যবেক্ষক আমাদের এই কেন্দ্রে এসেছিলেন। তাঁরা ভোটকেন্দ্রে থাকা প্রার্থীদের এজেন্ট ও ভোটারদের সঙ্গে কথা বলেছেন। এ সময় তাঁরা ভোটারদের উপস্থিতি নিয়ে খুবই হতাশা প্রকাশ করেছেন। এর আগে প্রতিনিধি দলটি টঙ্গী কলেজ গেট এলাকার সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ কেন্দ্র ও চেরাগআলী এলাকার কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করে।
প্রতিনিধি দলের এক সদস্য বলেন, মানুষ ধীরে ধীরে বেরিয়ে আসছেন এবং ভোট দিচ্ছেন। ভোটের শতাংশ হিসেবে হয়তো এখনো আশানুরূপ হয়নি, কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। আমরা যে কয়টা কেন্দ্রে ঘুরেছি, এখন পর্যন্ত বড় ধরনের কোনো অভিযোগ নেই। প্রিসাইডিং অফিসাররা, এজেন্ট ও রাজনৈতিক দলের কোনো প্রার্থী কোনো অভিযোগ করেননি। নির্বাচন কমিশন শান্তিপূর্ণ ভোটের যে কথা বলেছিলেন সে মোতাবেক হচ্ছে। এখনো সময় বাকি আছে, সে সময়টুকুতে হয়তো ভোটের শতাংশের হার আরও বাড়তে পারে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর