July 9, 2026, 5:16 pm

রাত পোহালেই নির্বাচন, প্রার্থী হয়ে লড়ছেন যেসব তারকা

Reporter Name
  • আপডেট Saturday, January 6, 2024
  • 121 জন দেখেছে

বিনোদন ডেস্ক :: রাত পোহালেই বসবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আসর। নির্বাচন-ই এখন টক অব দ্য টাউন। এবার বিনোদন অঙ্গন থেকে ক্রীড়াঙ্গন যেন রাজনীতির মাঠে মিলেমিশে একাকার। এবারের নির্বাচনে রের্কডসংখ্যক বিনোদন অঙ্গনের তারকা অংশ নিয়েছেন। এর মধ্যে রয়েছেন নাটক, সিনেমা, সংগীতাঙ্গনের তারকা। এদের অনেকে নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী। কেউবা অন্য দল বা স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছেন।
ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন অনেক তারকা। তবে নৌকা প্রতীক পেয়েছেন শোবিজ অঙ্গনের নায়ক ফেরদৌস আহমেদ। তিনি লড়ছেন ঢাকা-১০ ধানমন্ডি আসনে। এছাড়া পুরনো তারকাদের মধ্যে নৌকা নিয়ে লড়ছেন নীলফামারী-২ আসনে আসাদুজ্জামান নূর ও মানিকগঞ্জ-২ আসনে সংগীতশিল্পী মমতাজ।
নৌকার মাঝি হতে না পেরে ট্রাকের চালক হয়েছেন চিত্র নায়িকা মাহিয়া মাহি। তিনি রাজশাহী-১ আসন থেকে স্বতন্ত্র হিসেবে নির্বাচনে লড়ছেন ট্রাক প্রতীকে। বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম থেকে প্রার্থী হয়েছেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী। পাবনা-২ আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি।
নির্বাচন ঘিরে অন্য সবার মতো নাটক সিনেমা সংগীত অঙ্গনের তারকাদের মাঝে রয়েছে বাড়তি উচ্ছ্বাস। গত কয়েকদিন ভোটের প্রচারে দম ফেলার সময় পাননি বিনোদন অঙ্গন থেকে অংশ নেয়া প্রার্থীরা। নির্বাচনে তারকারা অংশ নেয়ায় সাধারণ মানুষেরা এক ঝলক দেখার সুযোগ পেয়েছেন প্রিয় শিল্পীকে। রুপালি পর্দায় দ্যুতি ছড়ানো এই তারকারা এবার আলো ছড়াতে চান রাজনীতির মাঠে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর