October 7, 2026, 10:10 pm

তৃণমূল বিএনপিকে তলাবিহীন ঝুড়ি বলে সরে গেলেন প্রার্থী

Reporter Name
  • আপডেট Friday, January 5, 2024
  • 110 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, যশোর :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মণিরামপুর) আসনের তৃণমূল বিএনপি প্রার্থী মেজর (অব.) আ.ন.ম মোস্তফা বনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আজ শুক্রবার (৫ জানুয়ারি) বিকেলে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
এ সময় লিখিত বক্তব্যে তিনি বলেন, মণিরামপুরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার শুরু থেকেই আমি অত্যন্ত হীনমন্যতায় ভূগছি। প্রকৃতপক্ষে তৃণমূল বিএনপি একটি অত্যন্ত কৃশকায়, তলাবিহীন ঝুড়ির মতো দল। একজন সাবেক সেনা কর্মকর্তা হয়ে এমন একটি দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করা অত্যন্ত বেমানান ও অমর্যাদাকর। এই দল আমার জন্য মানানসই নয় এবং সংসদ সদস্য পদে প্রার্থীতা করার জন্য উপযুক্ত প্লাটফর্ম নয়।
বনি আরও বলেন, দেশের বিরাজমান প্রতিকূল পরিস্থিতিতে নির্বাচনে অংশ নেওয়াটা কতটুকু সমীচীন হবে, একজন বিবেকবান মানুষ হিসেবে সে বিষয়ে আমি যথেষ্ট সন্দিহান। দেরিতে হলেও এ বিষয়টি উপলব্ধি করার জন্য মহান আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার নির্বাচনী আসন যশোর-৫ এর সংসদ সদস্য পদে প্রার্থীতা থেকে সরে দাঁড়ালাম।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর