July 9, 2026, 1:47 pm

আগামী ৬ ও ৭ জানুয়ারি হরতালের ডাক বিএনপির

Reporter Name
  • আপডেট Thursday, January 4, 2024
  • 92 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ভোট বর্জনের আহ্বান জানিয়ে আগামী ৬ ও ৭ জানুয়ারি দেশব্যাপী সর্বাত্মক হরতাল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ৬ জানুয়ারি শনিবার ভোর ৬টা থেকে ৮ জানুয়ারি সোমবার ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার  হরতাল পালন করবে বিএনপি ও সমমনা দলগুলো। এছাড়া ৫ জানুয়ারি শুক্রবার মিছিল ও গণসংযোগ কর্মসূচি পালন করবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর