July 9, 2026, 1:48 pm

ভোটের পরিবেশ জানতে ডিএমপিতে আইআরআই প্রতিনিধিদল

Reporter Name
  • আপডেট Wednesday, January 3, 2024
  • 94 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) সাত সদস্যের একটি নির্বাচন পর্যবেক্ষক দল ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ কমিশনার হাবিবুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ বুধবার (৩ জানুয়ারি) ডিএমপি হেডকোয়ার্টারে সাত সদস্যের প্রতিনিধিদল যান।
এসময় আইআরআই প্রতিনিধিদল ডিএমপি কমিশনারের কাছে জানতে চায়, পুলিশের পক্ষ থেকে নির্বাচনে কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটাররা কোনো ভয় পাচ্ছেন কি না? এছাড়া ভোট উপলক্ষে কোনো শঙ্কা শঙ্কা আছে কি না?
উত্তরে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনায় পুলিশ কাজ করছে। সেই নির্দেশনা অনুযায়ী পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করতে পুলিশ সেই পরিবেশ তৈরি করেছে।
ডিএমপি কমিশনার আরও উল্লেখ করেন, প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও মোতায়েন থাকবে। ভোটাররা নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে তাদের ভোট প্রদান করবে।
এসময় উপস্থিত ছিলেন-মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) নির্বাচনী পর্যবেক্ষণ নাতাশা রথচাইল্ড, ক্রিস্পিন কাহেরু, মারিয়াম তাবাতাদজে, নেনাদ মারিনোভিক, ইভো পেন্টচেভ, কাজী শহীদুল ইসলাম ও নুরানী রুপমা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর