স্টাফ রিপোর্টার, টঙ্গী :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র চারদিন বাকি। আগামী ৭ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে গাজীপুর-২ আসন থেকে আওয়ামীলীগ মনোনী (নৌকার) প্রার্থী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মো: জাহিদ আহসান রাসেল। এছাড়াও এই আসনে (স্বতন্ত্র) প্রার্থী ঈগল মার্কা নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন যুবলীগের ১নং যুগ্ম আহ্বায়ক মো: সাইফুল ইসলাম ও (স্বতন্ত্র) প্রার্থী ট্রাক মার্কা নিয়ে বীরমুক্তিযোদ্ধা আলিম উদ্দিন বুদ্দিন।
স্বতন্ত্র প্রার্থী মো: সাইফুল ইসলাম প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত গাজীপুর-২ আসনের প্রতিটি পাড়া মহল্লার অলিগলিতে নেতাকর্মীদের নিয়ে প্রচার-প্রচারণা, গণসংযোগ ও উঠান বৈঠক করছেন। এইসব উঠান বৈঠকে সাধারণ ভোটারদের ব্যাপক সারা পাচ্ছেন। সাইফুল ইসলাম তার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড ভোটারদের মাঝে তুলে ধরেন এবং এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ঈগল মার্কায় ভোট চান। পাশাপাশি তিনি গাজীপুর-২ আসনকে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকমুক্ত ও স্মার্ট গাজীপুর উপহার দেয়ার প্রতিশ্রুতি দেন।
সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, প্রচার-প্রচারণা ও গণসংযোগকালে আমি ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি। ভোটারার পরিবর্তন চায়, তারা একজন সৎ, যোগ্য প্রার্থীকেই আগামী ৭ জানুয়ারি ভোটের মাধ্যমে বেছে নিবেন। আমি বিভিন্ন এলাকায় প্রচার-প্রচারনায় গিয়ে বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছি। আমি বঙ্গবন্ধুর আর্দশের সৈনিক আমাকে কেউ হুমকি-ধমকি, ভয়ভীতি দেখিয়ে নির্বাচনী মাঠ থেকে সরিয়ে দিতে পারবেন না। গাজীপুরের মানুষ সন্ত্রাস, চাঁদাবাজ, মাদককারবারীদের হাত থেকে বাঁচতে চায়।
আমার স্ত্রী সন্তানকে নিয়ে গণসংযোগে গেলে আমাকে একাধিকবার অবরুদ্ধ করা হয়েছে। আমার প্রচারণায় হামলা চালানু হয়েছে। আমার পোস্টারে আগুন দেওয়া হয়েছে। আমি এখন খোলামেলা প্রচারণা করতে পারছি না। আমিসহ আমার পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছি। আমি নিরাপত্তা চাই।
গত মঙ্গলবার (২ জানুয়ারি) বেলা দেড়টায় টঙ্গীর মিলগেট এলাকায় হামিম গ্রুপের শ্রমিকদের মধ্যে প্রচারণা শেষে সংবাদ সম্মেলন করে গাজীপুর-২ (সদর-টঙ্গী) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন। সাইফুল ইসলাম বলেন, আমাকে চেরাগ আলী ও এরশাদ নগরে অবরুদ্ধ করা হয়েছে। আমার স্ত্রী সন্তান প্রচারণা করতে পারছে না। যেখানেই যাচ্ছে অবরুদ্ধ করা হচ্ছে। একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সমতল মাঠ দরকার। তিনি সবার জন্য সমতল মাঠ তৈরির আহবান জানিয়ে তার পরিবার ও কর্মী-সমর্থকদের নিরাপত্তা দাবি করেন।