July 9, 2026, 8:47 am

প্রচারে বিভিন্ন হুমকির অভিযোগে গাজীপুর-৪ আসন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির প্রার্থী

Reporter Name
  • আপডেট Tuesday, January 2, 2024
  • 104 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ আসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দিন খান। আজ মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে কাপাসিয়া উপজেলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী সামসুদ্দিন খান বলেন, আমি আমার শারীরিক অসুস্থতা ও অর্থনৈতিক কারণে নির্বাচন থেকে সড়ে দাঁড়ালাম। এ ছাড়া প্রচারে নানা হুমকির অভিযোগ আনেন তিনি।  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের গাজীপুরের ৫টি সংসদীয় আসনের মধ্যে কাপাসিয়া এলাকায় জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন সামসুদ্দিন খান। নির্বাচনে এ আসনে আওয়ামী লীগের প্রার্থী সিমিন হোসেন রিমি, স্বতন্ত্র প্রার্থী আলম আহমেদসহ ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর