August 23, 2026, 11:15 pm

জাতীয় চলচ্চিত্র পুরস্কার চুরি হয়েছে ন্যান্সির বাসা থেকে

মাসুদ আলম
  • আপডেট Thursday, April 27, 2023
  • 316 জন দেখেছে

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। ‘প্রজাপ্রতি’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তুলে নেন তিনি। কিন্তু সম্প্রতি তার বাসা থেকে সেই অ্যাওয়ার্ড চুরি হয়েছে। এ বিষয়ে গুলশান থানায় অভিযোগও করেছেন এই কণ্ঠশিল্পী। 

ন্যান্সি বলেন, ‘ঈদের কয়েকদিন আগেই বাসায় সবকিছু গোছাতে গিয়ে দেখতে পাই আমার অ্যাওয়ার্ড ও কিছু জুয়েলারি নেই। কে বা কারা আলমারি থেকে এটি নিয়ে গেছে।’

তিনি বলেন, ‘ঈদের কিছুদিন আগেই আমার বাসার তাহমিনা নামের কাজের মহিলাটি একটা অজুহাত দিয়ে চলে যায়। কিন্তু আমার বাসায় মিনা নামের আরও একটি মেয়ে আছে আমার ছোট মেয়েকে দেখার জন্য। যে মহিলাটি চলে গেছে সে আর মিনা দুজনেই বোন। গুলশান থানার পুলিশকে বিষয়টি জানানোর পর তারা মিানার কাছ থেকে জানতে পারে তার বোন এই চুরি করেছে।’

কণ্ঠশিল্পী ন্যান্সি বলেন, ‘পরবর্তীতে তাহমিনা ও তার স্বামীকে পুলিশ বিভিন্নভাবে জিজ্ঞাসা করে। কিন্তু তারা এখনও এটি নিয়ে তালবাহানা করছে।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর