October 14, 2026, 12:13 pm

‘মাইশেল্‌ফ অ্যালেন স্বপন’ আসছে চাঁদ রাতে

মাসুদ আলম
  • আপডেট Wednesday, April 19, 2023
  • 347 জন দেখেছে

ভিন্ন চরিত্রের অন্তরালে নিজেকে ফুটিয়ে তুলেছেন নাসির উদ্দিন ওরফে অ্যালেন স্বপন। গত বছরের মুক্তিপ্রাপ্ত সিরিজটি ব্যাপক সাড়া ফেলেছে দর্শকদের হৃদয়। এর অন্যতম  কৃতিত্ব অবশ্য নির্মাতা শিহাব শাহীনের। ২০২২ সালের ঈদুল-আজহায় যিনি চমকে দেন ‘সিন্ডিকেট’- সিরিজ দিয়ে। এই সিরিজের ব্যাপক জনপ্রিয়তা পায় অ্যালেন স্বপন চরিত্রটি। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় দেয়া বেশকিছু সংলাপ ও এক্সপ্রেশন চরিত্রটি আলাদা করে ধরা দেয় দর্শকের চোখে। সেই অ্যালেন স্বপনকে নিয়ে পরিচালক এবার নির্মাণ করেন বাংলাদেশের প্রথম স্পিন-অফ সিরিজ ‘মাইশেল্‌ফ অ্যালেন স্বপন’। যথারীতি ‘সিন্ডিকেট’- সিরিজের নাসির উদ্দিন খানকে নিয়েই ৭ পর্বের স্পিন-অফ সিরিজটি এগিয়েছে। যাতে এবার নতুন মাত্রা যোগ করলেন রাফিয়াত রশিদ মিথিলা। বাকিটা দেখা যাবে চাঁদ রাতে, চরকিতে সিরিজটি মুক্তির পর।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর