মো: আক্তার হোসেন ডালী:: আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে ৫৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী আজিজুল হক রাজু মাস্টারকে নিয়ে ব্যাপক আলোচনা ও গণসংযোগ কার্যক্রম চলছে। স্থানীয় বাসিন্দা ও সমর্থকদের দাবি, দীর্ঘদিন ধরে ওয়ার্ডের বিভিন্ন সমস্যা, অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি, জবরদখল এবং মাদকের বিস্তারের কারণে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। সমর্থকদের মতে, একটি আধুনিক, নিরাপদ ও সুশৃঙ্খল ওয়ার্ড গঠনের লক্ষ্যে আজিজুল হক রাজু মাস্টারকে কাউন্সিলর হিসেবে নির্বাচিত করা প্রয়োজন। তারা মনে করেন, জনসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত এবং এলাকার মানুষের কাছে সুপরিচিত এই প্রার্থী নির্বাচিত হলে ওয়ার্ডের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
নির্বাচনী প্রচারণায় সমর্থকরা ভোটারদের উদ্দেশ্যে বলেন, “৫৪ নম্বর ওয়ার্ডকে দুর্নীতি, চাঁদাবাজি, জবরদখল ও মাদকমুক্ত করতে হলে ব্যালটের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণের স্বার্থে আজিজুল হক রাজু মাস্টারকে বিজয়ী করার আহ্বান জানাই।” স্থানীয়দের প্রত্যাশা, আসন্ন নির্বাচনে জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মাধ্যমে ওয়ার্ডের উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠার পক্ষে রায় দেবেন। “পরিবর্তনের প্রত্যয়ে, উন্নয়নের লক্ষ্যে—৫৪ নম্বর ওয়ার্ডে আপনার মূল্যবান ভোট দিন আজিজুল হক রাজু মাস্টারকে।”