দৈনিক বিজয়বাংলা নিউজ ডেস্ক :: ডেঙ্গু আতঙ্কের মধ্যে ঈদের ছুটি শেষে আজ থেকে খুলেছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। আজ রোববার (৯ জুলাই) সকাল থেকেই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ক্লাস শুরু হয়েছে। তবে দুই সপ্তাহ ধরে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এডিস মশার বংশ বিস্তার নিয়ে আতঙ্ক রয়েছে। তাই, ডেঙ্গু রোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ৫ দফা নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।