April 20, 2026, 6:50 pm

শিক্ষকরা আমাদের জীবনের প্রতিটি ধাপে আলোর দিশারী: হাসনাত আব্দুল্লাহ

Reporter Name
  • আপডেট Sunday, April 19, 2026
  • 4 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: শিক্ষকরা আমাদের জীবনের প্রতিটি ধাপে আলোর দিশারী হয়ে পাশে ছিলেন বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি একটি মহান ব্রত, আর সেই ব্রতের সফল পথিক হলেন আমাদের প্রিয় শিক্ষকরা।
শনিবার সকালে (১৮ এপ্রিল) দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে অবসরজনিত বিদায় উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী এসব কথা বলেন। অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষক কামরুজ্জামান মজুমদার, সহকারী শিক্ষক মোহাম্মদ অলি উল্লাহ খান এবং আমির হোসেন ভুইয়াকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
হাসনাত আব্দুল্লাহ বলেন, শিক্ষকরা শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই দেননি, আমাদের মানবিকতা, নৈতিকতা ও জীবনের বাস্তব শিক্ষা দিয়েছেন। আমরা অনেক সময় দুষ্টুমি করেছি, অবাধ্য হয়েছি, তবুও শিক্ষকরা ধৈর্য ধরে আমাদের সঠিক পথে পরিচালিত করেছেন। তাদের প্রতিটি উপদেশ ও বকুনি আজ আমাদের জীবনের অমূল্য সম্পদ।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শরিফুর রহমান মুন্সির সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মোহাম্মদ আজিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম।
এছাড়া বক্তব্য রাখেন- বিদায়ী প্রধান শিক্ষক কামরুজ্জামান মজুমদার, সহকারী শিক্ষক মোহাম্মদ অলি উল্লাহ খান, আমির হোসেন ভুইয়া, সাবেক শিক্ষার্থী সংগঠন দেবিদ্বার রেয়াজ উদ্দিন পাইলটিয়ান্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জাকির হোসেন এবং শিক্ষার্থী ইয়াছিন ইমন মোয়াজ প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর