মুহম্মদ আবুল বাশারঃ প্রধানমন্ত্রীর অঙ্গিকার ৫ বছরে ৫ কোটি গাছ লাগানোকে সামনে রেখে সারাদেশব্যাপী বৃক্ষরোপণের কার্যক্রম চলছে।এরই অংশ হিসেবে ময়মনসিংহ জেলা পরিষদের আয়োজনে বৃক্ষরোপনের শুভ উদ্ভোধন করা হয়।(শনিবার) প্রধান অতিথি হিসেবে বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা পরিষদের প্রশাসক এবং বিশিষ্ট রাজনীতিবিদ এমরান সালেহ প্রিন্স গাছের চারা রোপন করেন শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায়।এসময় জেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারী সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।