June 15, 2026, 12:45 am

ময়মনসিংহে হামে আক্রান্ত শিশুদের মাঝে হাইজিন সামগ্রী বিতরণে প্রশাসক প্রিন্স

Reporter Name
  • আপডেট Sunday, June 14, 2026
  • 12 জন দেখেছে

মুহম্মদ আবুল বাশারঃ  ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম রোগে আক্রান্ত শিশু রোগী ও তাদের সেবায় নিয়োজিত চিকিৎসক,নার্স ও পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে’মিনি হাইজিন পার্সেল’বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।(রবিবার) হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে হাইজিন পার্সেল বিতরণ করেন ময়মনসিংহ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও বিএনপির যুগ্ম মহাসচিব এবং জেলা পরিষদের প্রশাসক বিশিষ্ট রাজনীতিবিদ সৈয়দ এমরান সালেহ প্রিন্স।বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ড পরিদর্শন করেন এবং হাম আক্রান্ত শিশু অভিভাবকদের হাতে এ পার্সেল দেন ও তাদের খোঁজখবর নেন।এসময় প্রিন্স চিকিৎসক, নার্স, পরিচ্ছন্নতা কর্মী ও প্রহরীদের মাঝেও রেড ক্রিসেন্টের সুরক্ষা সামগ্রী বিতরণ করেন।এ উপলক্ষ্যে সংক্ষিপ্ত অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন-হাম একটি সংক্রামক রোগ হলেও সচেতনতা,পরিচ্ছন্নতা এবং সময়মতো টিকাদানের মাধ্যমে এর বিস্তার অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।এসময় হাসপাতালের চিকিৎসক,কর্মকর্তা-কর্মচারী সহ আরও অনেকেই পাশে ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর