July 9, 2026, 7:30 am

ময়মনসিংহে বিএনপি প্রার্থীসহ ১১ জনের মনোনয়ন বাতিল

Reporter Name
  • আপডেট Saturday, January 3, 2026
  • 160 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ময়মনসিংহের চারটি (৪, ৫, ৬, ৭) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বিএনপি মনোনীত এক প্রার্থীসহ ১১ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। এ নিয়ে গত দুই দিনে জেলায় সব মিলিয়ে মোট ১৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। আজ শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ে ময়মনসিংহ- ৪, ৫, ৬ ও ৭ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ কথা জানান জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান।
মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন- ময়মনসিংহ-৪ (সদর) আসনে বিএসপি মনোনীত প্রার্থী লিয়াকত আলী, এনপিপি মনোনীত প্রার্থী হামিদুল ইসলাম, ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে এবি পার্টির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম, ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে বিএনপি নেতা (স্বতন্ত্র) সাইফুল ইসলাম, ইসলামী আন্দোলনের নূরে আলম সিদ্দিকী, ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. মাহবুবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আনোয়ার সাদাত, স্বতন্ত্র প্রার্থী মো. জয়নাল আবেদীন, স্বতন্ত্র প্রার্থী আবুল মুনসুর, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মো. নজরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী আব্দুল কুদ্দুস।
মনোনয়নপত্র বাতিল হওয়ায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে বিএনপি মনোনীত প্রার্থী ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, ‘নির্বাচন কমিশন সচিবালয়ের পরিপত্র ৭-এ স্পষ্ট উল্লেখ আছে, অনেক আগে নিষ্পত্তি হওয়া মামলার তথ্য দিতে না পারলে মনোনয়নপত্র বাতিল করা যাবে না। অত্যন্ত ঠুনকো ও অযৌক্তিক কারণে আমার মনোনয়ন বাতিল করা হয়েছে। এই ধরনের সিদ্ধান্ত নির্বাচনী কার্যক্রমকে প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে।’
ময়মনসিংহ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান বলেন, হলফনামায় মামলার সংখ্যা কম দেখানোয় বিএনপি প্রার্থী ডা. মাহবুবুর রহমানের প্রার্থিতা বাতিল করা হয়েছে। তবে প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর