July 4, 2026, 10:38 am

ময়মনসিংহে আয়োডিন যুক্ত লবন আইন-বিধি কর্মশালা অনুষ্টিত

Reporter Name
  • আপডেট Saturday, August 23, 2025
  • 72 জন দেখেছে
মুহম্মদ আবুল বাশারঃ ময়মনসিংহে আয়োডিন যুক্ত লবন অবহিতকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।২৩-শে আগস্ট (শনিবার)বুদ্ধিদীপ্ত থাকতে চাই আয়োডিন যুক্ত লবন চাই”এই শ্লোগান ধারণ করে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)ময়মনসিংহ Dissemination Workshop on Iodized Salt Law & By-Law শীর্ষক কর্মশালা জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে আয়োজন করা হয়।কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিকের চেয়ারম্যান মোঃ সাইফুল আলম।অনুষ্টানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ মুফিদুল আলম।মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিসিক সল্ট সেলের প্রধান মোঃ সারোয়ার হোসেন ও এল এফ এসএস প্রোগ্রাম অফিসার ইঞ্জিনিয়ার মোঃ আকিব আবরাজি।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিসিকের পরিচালক(প্রমোশন এন্ড এক্সটেনশন) মোঃ আব্দুল মতিন,বিসিক ঢাকা এর আঞ্চলিক পরিচালক মনসুরুল করিম ও এন আই বাংলাদেশ এর ন্যাশনাল প্রোগ্রাম ম্যানেজার মাসুল আলম খান,ডেপুটি সিভিল সার্জন ডাঃ ফয়সাল আহমেদ।প্রধান অতিথি বিসিক চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম তাঁর বক্তৃতায় বলেন আয়োডিন একটি অত্যাবশ্যকীয় অনুপুষ্টি যা মানুষের স্বাভাবিক মানসিক ও শারীরিক বৃদ্ধির জন্য অপরিহার্য।আয়োডিন থাইরক্সিন হরমোনের অন্যতম প্রধান উপাদান,থাইরক্সিন হরমোন দেহের বিভিন্ন অংশের কাজ নিয়ন্ত্রণ করে থাকে।তিনি আরও বলেন থাইরয়েড হরমোন দেহের লিভার,কিডনি, হার্ট, মাংস পেশীসহ বিভিন্ন অঙ্গের জৈব রাসায়নিক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। এছাড়াও মস্তিষ্কের কোষ বৃদ্ধিতে হরমোন অত্যাবশ্যকীয়।তিনি আরো বলেন মস্তিষ্কের শতকরা ৯০ ভাগ গঠন হয় গর্ভকালীন ৩ মাস থেকে ২ বছর বয়স পর্যন্ত।আয়োডিনের অভাবে বিকলাঙ্গ সহ নানান জটিল রোগ হয়।জেলা প্রশাসক মফিদুল আলম আয়োডিন যুক্ত লবন সর্বত্র ব্যবহার করার জন্য বিশেষ গুরুত্বারোপ করেন।কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আসাদুজ্জামান, বাকৃবির শিক্ষক,বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,বিসিকের শিল্প মালিক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধি,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর