November 1, 2026, 7:09 pm

গাজীপুরের শ্রীপুরে জাতীয় যুব দিবস পালিত

Reporter Name
  • আপডেট Sunday, November 1, 2026
  • 13 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: “দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের শ্রীপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও যুবকদের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়। আজ রোববার শ্রীপুর উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। শ্রীপুর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব অ্যাডভোকেট নাহীন আহমেদ মমতাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আউয়াল ফরাজী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, জেলা বিএনপি নেতা ডা. শফিকুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, সদস্যসচিব খাইরুল মণ্ডল আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, জেলা যুবদল নেতা আরিফুল ইসলাম সরকার এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু তাহের প্রধান। এ ছাড়া যুব সংগঠনের প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন আমান উল্লাহ, কামরুজ্জামান শেখ, মাহমুদা আক্তার ইভা, শাকিল আহমেদ ও স্বপন মিয়া।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি দক্ষ, কর্মক্ষম ও সচেতন যুবসমাজই পারে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে। তাই যুবকদের কারিগরি ও কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে হবে। বেকারত্ব দূরীকরণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা তৈরিতে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তরুণদের মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে দেশ গঠনের কাজে সম্পৃক্ত করতে হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর