July 9, 2026, 8:43 am

‘বিএনপির দুঃসময়ে আন্দোলনের নেতৃত্বে ছিলেন শফিউল বারী বাবু’

Reporter Name
  • আপডেট Monday, July 28, 2025
  • 67 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও প্রয়াত নেতা শফিউল বারী বাবু বিএনপির দুঃসময়ে আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বলে মন্তব্য করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান।
তিনি বলেন, ‘বিএনপির কঠিন সময়ে যখন অনেকে পাশে ছিলেন না, তখন বাবু ভাই সকল আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তিনি শুধু নেতা ছিলেন না- তিনি আমাদের আদর্শ, শিক্ষক ও পথপ্রদর্শক ছিলেন। তার অবদান বিএনপি পরিবার কখনো ভুলে যাবে না।’
সোমবার (২৮ জুলাই) দুপুরে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলগী ইউনিয়নের হাজী আমজাদ মিয়া জামে মসজিদ প্রাঙ্গণে শফিউল বারী বাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন। লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের ব্যানারে এ আয়োজন করা হয়। আলোচনা সভার আগে বাবু’র কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলীয় নেতাকর্মীরা এবং দোয়া মোনাজাতে অংশ নেন।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী, চট্টগ্রাম মহানগর সভাপতি বেলায়েত হোসেন ভুলু, জেলা সহ-সভাপতি সালমান হায়দার রাশেদ, রামগতি উপজেলা আহ্বায়ক শাহরিয়ার হান্নান, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, কমলনগর উপজেলা আহ্বায়ক নূরে আলম সেলিম এবং সদস্য সচিব গিয়াস উদ্দিন। প্রসঙ্গত, ২০২০ সালের ২৮ জুলাই শফিউল বারী বাবু ইন্তেকাল করেন। তিনি বিভিন্ন সময় আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক কারণে একাধিকবার কারাবরণ করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর