স্টাফ রিপোর্টার, গাজীপুর:: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত এসএসসি প্রোগ্রামের পরীক্ষা আগামীকাল শুক্রবার থেকে দেশব্যাপী একযোগে শুরু হতে যাচ্ছে| সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থিত মোট ১৭০টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে| আজ বৃহস্পতিবার বিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মো. খালেকুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন|
তিনি জানান, প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট ৩১ হাজার ৫২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন| পরীক্ষার্থীদের মধ্যে ২০ হাজার ১ শত ৫৯ জন পুরুষ এবং ১০ হাজার ৮ শত ৯৩ জন নারী|
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতিবছরের মতো এবারও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা নেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন| এছাড়াও বাউবি থেকে ভিজিল্যান্স টিম বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করবেন| বিস্তারিত বাউবির ওয়েবসাইট থেকে জানা যাবে|