May 27, 2026, 12:02 pm

প্রধানমন্ত্রীর সঙ্গে ওআইসি মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট Sunday, May 28, 2023
  • 129 জন দেখেছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওআইসির মহাসচিব হিসেইন ব্রাহিম তাহা। আজ রোববার (২৮ মে) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। পাঁচ দিনের সফরে শনিবার ঢাকায় এসেছেন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) মহাসচিব হিসেইন ব্রাহিম তাহা। ওআইসি মহাসচিব ঢাকার হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আন্তর্জাতিক সংস্থা) ওয়াহিদা আহমেদ ও আইইউটির ভাইস-চ্যান্সেলর ড. মোহাম্মদ রফিকুল ইসলাম।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর