June 4, 2026, 7:53 pm

পিরোজপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সোহরাওয়ার্দী কলেজ

Reporter Name
  • আপডেট Thursday, December 4, 2025
  • 118 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: “এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই ” এই স্লোগানকে সামনে রেখে “তারুণ্যের উৎসব ২০২৫” উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তর কর্তৃক আয়োজিত জেলা পর্যায়ের আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার পিরোজপুর জেলা স্টেডিয়ামে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ও পাড়েরহাট রাজলক্ষ্মী কলেজের মধ্যকার ফাইনাল খেলার মধ্য দিয়ে টুর্নামেন্টের সমাপ্তি ঘটে। ফাইনাল খেলায় সরকারি সোহরাওয়ার্দী কলেজ রাজলক্ষ্মী কলেজকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলাউদ্দিন ভূইয়া জনির সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, জেলা ক্রীড়া অফিসার কৌশিক মন্ডল, জেলা ক্রীড়া সংস্থার সদস্য লিটন খান প্রমুখ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উভয় দলকে ট্রফি ও প্রাইজমানি দেওয়া হয়। পুরো টুর্নামেন্ট জুড়ে ধারাভাষ্যকার হিসেবে ছিলেন পিরোজপুরের স্বনামধন্য ধারাভাষ্যকার আবুল হাসনাত রিপন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর