মো: মেহেদী হাসান (ঈশ্বরগঞ্জ) প্রতিনিধি:: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ৮ নং রাজীবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন তরুণ সমাজসেবক ও জনবান্ধব ব্যক্তিত্ব নিলয় হাসান সুজন।
তিনি জানান, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচিত হতে পারলে একটি আধুনিক, পরিকল্পিত, শান্তিপূর্ণ ও জনকল্যাণমুখী রাজীবপুর ইউনিয়ন গড়ে তোলাই হবে তাঁর প্রধান লক্ষ্য। নিলয় হাসান সুজন দীর্ঘদিন ধরে এলাকার গরিব, অসহায়, মেহনতি ও সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে আসছেন। শিক্ষা, ধর্মীয় ও সামাজিক উন্নয়নের নানা উদ্যোগে অংশগ্রহণের মাধ্যমে তিনি ইতোমধ্যে ইউনিয়নবাসীর আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। স্থানীয় বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক কার্যক্রমে তাঁর সহযোগিতা এবং সক্রিয় ভূমিকা এলাকার মানুষের কাছে প্রশংসিত হয়েছে।
তিনি বলেন—“আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই। ৮ নং রাজীবপুর ইউনিয়নের প্রতিটি মানুষের সুখ-দুঃখ, সমস্যা-সম্ভাবনা আমার নিজের জীবনের অংশ। আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে একটি সুন্দর, আধুনিক, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও উন্নত রাজীবপুর গড়ে তুলতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব, ইনশাআল্লাহ।”
তিনি আরও জানান, যুবসমাজকে মাদক, জুয়া ও অপরাধ থেকে দূরে রাখতে সচেতনতামূলক কার্যক্রম, খেলাধুলা, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার ঘটানো হবে। পাশাপাশি বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোগ, প্রশিক্ষণ ও কর্মমুখী পরিকল্পনা গ্রহণ করা হবে।
নিলয় হাসান সুজনের পরিকল্পনায় আরও রয়েছে—গরিব, অসহায়, বিধবা ও বয়স্ক মানুষের জন্য কার্যকর সামাজিক সহায়তা নিশ্চিত করা কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার ও উন্নয়নে বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া রাস্তাঘাট, কালভার্ট, ড্রেনেজ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা
নিরাপদ সুপেয় পানি, পরিচ্ছন্ন পরিবেশ ও আধুনিক স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা শিক্ষা, স্বাস্থ্য ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে ধারাবাহিক সহযোগিতা প্রদান
হাট-বাজার আধুনিকায়ন এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসারে উদ্যোগ নেওয়া দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত একটি সুন্দর সমাজ গঠন করা স্থানীয় সচেতন মহলের মতে, তরুণ নেতৃত্ব, সামাজিক গ্রহণযোগ্যতা, জনসম্পৃক্ততা এবং উন্নয়নমুখী চিন্তাধারা–র কারণে নিলয় হাসান সুজনের সম্ভাব্য প্রার্থিতা ইতোমধ্যেই ৮ নং রাজীবপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উন্নয়ন, সুশাসন, কর্মসংস্থান ও জনকল্যাণমূলক প্রতিশ্রুতি নিয়ে নিজের অবস্থান তুলে ধরছেন চেয়ারম্যান প্রার্থী নিলয় হাসান সুজন। তিনি ইউনিয়নবাসীর কাছে দোয়া, ভালোবাসা ও আন্তরিক সমর্থন কামনা করেছেন।