June 23, 2026, 10:14 pm

নিষিদ্ধ আওয়ামীলীগের বিরুদ্ধে টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

Reporter Name
  • আপডেট Tuesday, June 23, 2026
  • 7 জন দেখেছে

মো: জাফর আলী :: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নাশকতা, অপতৎপরতা ও চোরাগুপ্তা মিছিলের প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল। গতকাল মঙ্গলবার টঙ্গীর নতুন বাজার এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়ক ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে বাটা গেট এলাকায় গিয়ে শেষ হয়।
গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথীর নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে যুবদল নেতা আব্দুর রহমান বাবু, স্বেচ্ছাসেবক দল নেতা রাসেদুল ইসলাম বাবু, সফিকুল ইসলাম হিমেল, জহুরুল হুদা বাবুসহ সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় সিরাজুল ইসলাম সাথী বলেন, গাজীপুর ২ আসনের সাংসদ জননেতা এম মঞ্জুরুল করিম রনির নির্দেশনায় জনগণের জানমাল রক্ষা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা রাজপথে সজাগ থাকবে।
অপরদিকে টঙ্গীতে একটি বিশাল মোটরসাইকেল শোডাউনের আয়োজন করেন সরকার শাহনূর ইসলাম রনি। স্টেশন রোড সরকার বাড়ী এলাকা থেকে শোডাউনটি শুরু হয়। এরপর শোডাউনটি টঙ্গী চেরাগআলী, কলেজগেট, হোসেন মার্কেট ও গাজীপুরা এলাকা প্রদক্ষিণ করে। পরিশেষে টঙ্গী নতুন বাজার ঘুরে স্টেশন রোডে সরকার বাড়ির সামনে এসে শেষ হয়। মোটরসাইকেল শোডাউন উপস্থিত ছিলেন, রনি দেওয়ান, সাহিনুল ইসলাম, মিথুন, ফারুক, মফিজ ও আমান প্রমুখ। শোডাউন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সরকার শাহনূর ইসলাম রনি অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের একটি ঝটিকা মিছিল থেকে পুলিশকে উদ্দেশ্য করে হুমকি দেওয়া হয়েছে।
এসময় তিনি পুলিশের পাশে সংহতি প্রকাশ করে বলেন, বাংলাদেশের ১৮ কোটি জনগণ সবসময় পুলিশের পাশে ছিল এবং এখনো আছে। নিষিদ্ধ ঘোষিত এই সন্ত্রাসী সংগঠনের যেকোনো ধরনের নৈরাজ্য ও ধ্বংসাত্মক কার্যকলাপ রুখে দিতে এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের পাশাপাশি গাজীপুর মহানগর বিএনপির সকল স্তরের নেতাকর্মী সবসময় রাজপথে সতর্ক অবস্থানে রয়েছি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর