July 9, 2026, 8:57 pm

নির্বাচনে নিরঙ্কুশ একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় প্রধানমন্ত্রীকে ঢাবি উপাচার্যের ফুলেল শুভেচ্ছা

Reporter Name
  • আপডেট Wednesday, January 10, 2024
  • 185 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণভবনে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং রেজিস্ট্রার প্রবীর কুমার সরকারসহ তারা গণভবনে গিয়ে শুভেচ্ছা জানান।
এ বিষয়ে জানিয়ে অধ্যাপক মাকসুদ কামাল সমকালকে বলেন, ‌‘আমাদের বিশ্ববিদ্যালয় থেকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছি। একনাগাড়ে চতুর্থ মেয়াদে এবং এর আগেও একবার মিলিয়ে মোট পাঁচবার তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির জন্য এটা আনন্দের সংবাদ।’
অধ্যাপক মাকসুদ কামাল বলেন, ‘মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ও অসম্প্রদায়িক বাংলাদেশের যারা প্রত্যাশা করেন, তারা শেখ হাসিনা, আওয়ামী লীগের মতো অসম্প্রদায়িক শক্তি ক্ষমতায় থাকবে এটাই প্রত্যাশা করেন। সেজন্য অসম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তির আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছি, তারা ও বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক সমিতিসহ প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে এসেছি।’
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. নিজামুল হক ভূইয়া ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদার নেতৃত্বে সমিতির নেতারা এবং নীল দলের আহ্বায়ক অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছারের নেতৃত্বে নীল দলের যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক ড. এ এম আমজাদ ও অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম আলাদা আলাদাভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
এর আগে গত ৭ জানুয়ারি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ জেলা লক্ষ্মীপুর পৌরসভার লাহারকান্দি ১১ নম্বর ওয়ার্ডের লাহারকান্দি ফরিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সপরিবারে ভোট প্রদান করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর