June 3, 2026, 3:44 am

নাটোর-২ আসনে দাঁড়িপাল্লার পক্ষে নারী জামায়াতের নির্বাচনী শোভাযাত্রা

Reporter Name
  • আপডেট Wednesday, February 4, 2026
  • 119 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: নাটোর-২ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে নারী জামায়াতের উদ্যোগে নির্বাচনী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় শহরের মাদ্রাসা মোড় গোলচত্বর থেকে এ শোভাযাত্রা শুরু হয়। শত শত নারীর অংশগ্রহণে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসা মোড় গোলচত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। শোভাযাত্রায় নারীদের হাতে দাঁড়িপাল্লা প্রতীকের ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা দেখা যায়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন রাজশাহী অঞ্চল নারী জামায়াতের সহকারী পরিচালক মোস্তা জিয়া বানু, জেলা নারী জামায়াতের সহকারী সেক্রেটারি শাহনাজ শেলী এবং জেলা সহকারী সেক্রেটারি জবাইদা কাকন লিপি উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, নারীদের প্রকৃত সম্মান ও মর্যাদা একমাত্র ইসলামই নিশ্চিত করতে পারে। একটি স্বার্থান্বেষী গোষ্ঠী নারীদের বিভিন্ন বিষয়ে অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করার অপচেষ্টা চালালেও আজ নারী সমাজ অনেক বেশি সচেতন। আজকের এ বিশাল নারী শোভাযাত্রাই তার উজ্জ্বল প্রমাণ।
তারা আরও বলেন, ইসলামের ইতিহাসে নারী সমাজ সব সময় সত্য ও ন্যায়ের পক্ষে অগ্রণী ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও করবে। একটি কল্যাণমুখী ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে নারীরাই সবচেয়ে বেশি সম্মান ও নিরাপত্তা লাভ করবে। বক্তারা সব মা-বোনদের ভেদাভেদ ভুলে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে বিজয়ী করার মাধ্যমে কল্যাণমূলক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর