November 28, 2026, 12:45 pm

নাটোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন

নাটোর প্রতিনিধি::
  • আপডেট Saturday, November 28, 2026
  • 21 জন দেখেছে

নাটোর প্রতিনিধি:: নাটোরে ৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। তবে কে বা কাহারা আগুন দিয়েছে তা শনাক্ত করতে পারেনি পুলিশ। আর এঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ব্যবস্থা নেয়ার জোর দাবি জানিয়েছেন জুলাই যোদ্ধারা। আজ শনিবার (২৮ নভেম্বর) ভোরে শহরের ভবানী গঞ্জ এলাকায় সরকারী পাবলিক লাইব্রেরীর সামনে অবস্থিত ৩৬ জুলাই স্মৃতি স্তম্ভে এঘটনাটি ঘটে।
স্থানীরা জানান, গোপন ক্যামেরায় ভিডিও ফুটেজে দেখা গেছে একজন যুবক মুখে সাদা কাপড় পড়ে জুলাই স্মৃতি স্তম্ভে পেট্রোল ডেলে আগুন দিয়ে পালিয়ে যায়। মুখে সাদা কাপড় পড়ে থাকার কারনে তাকে চিন্তে পারেনি।
জুলাই যোদ্ধা সাজ্জাদ আহমেদ জানান, নাটোরের জুলাই ৩৬ স্মৃতি স্তম্ভটি উন্মুক্ত স্থানে অবস্থিত। বেস্টনি না থাকায় অনিরাপদ। প্রশাসনকে নিরাপত্তার জন্য বলা হলেও কোন ব্যবস্থা গ্রহন করেননি তারা। আগুন দেয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। একটি গোষ্টি দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। এঘটনার সাথে জড়িতদের দ্রুত সনাক্ত করে শাস্তির আওতায় আনার জোর দাবি জানান তিনি।
জুলাই যোদ্ধা ও জুলাই রাজবন্দী জোবায়ের হোসেন বলেন, জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দেয়া মানে জুলাই গণ-অভ্যুত্থানে সকল যোদ্ধার অন্তরে আগুন দেয়ার শামিল। দেশব্যাপী যারা জালা ও পড়া করছে তারাই এঘটনা ঘটিয়েছে। আমি এর তীব্র নিন্দা ও দোষীদের দ্রুত আইনের এনে দ্রুত শাস্তির দাবী জানান তিনি।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌছানোর আগেই আগুন নিভে যায়। বিষয়টি খুবই দুঃখজনক। গুরুত্বসহকারে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর