June 2, 2026, 1:46 am

দক্ষিণ সিটির জলাবদ্ধতা ৭০ থেকে ১০ ভাগে নেমেছে: মেয়র তাপস

Reporter Name
  • আপডেট Wednesday, June 14, 2023
  • 115 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: সময়োপযোগী পদক্ষেপের কারণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকার জলাবদ্ধতা ৭০ ভাগ থেকে ১০ ভাগে নেমে এসেছে বলে উল্লেখ করেছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, ২০২০ সালেও একটু বৃষ্টি হলে শহর প্লাবিত হয়ে যেত। মনে হতো বন্যা হয়ে গেছে। সেখান থেকে আমরা জলাবদ্ধতা ১০ ভাগে নিয়ে এসেছি।বুধবার রাজধানীর বংশাল এলাকার ৩২ নম্বর ওয়ার্ডের সামসাবাদ খেলার মাঠের উদ্বোধন শেষে সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তাপস বলেন, বর্ষা মৌসুমে আমাদের বড় দুশ্চিন্তা অবশ্যই জলমগ্নতা এবং জলাবদ্ধতা। তবে আমরা যখন ২০২০ সালে দায়িত্ব নেই তখন খাল, নর্দমাগুলো আমাদের দায়িত্বে ছিল না। তখন অল্প বৃষ্টিতেই ঢাকা শহরের ৭০ ভাগ এলাকা জলমগ্ন হয়ে যেত, প্লাবিত হয়ে যেত। মনে হতো যেন বন্যা হয়ে গেছে।তিনি বলেন, আমরা যখন সোচ্চার হয়েছি, তখন আমাদের প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় স্থানীয় সরকার মন্ত্রীর নেতৃত্বে খাল এবং নর্দমাগুলো আমাদের কাছে হস্তান্তর করা হয়। এরপর আমরা ১৩৬টা স্থান নির্ধারণ করে প্রয়োজনীয় অবকাঠামোর উন্নয়ন করি। এর ফলে জলাবদ্ধতা ১০ ভাগে নেমে এসেছে। কিছু কিছু বিচ্ছিন্ন জায়গা ছাড়া এখন আর জলমগ্নতা নাই। চলমান কাজগুলো শেষ হলে আগামী মৌসুমে আর জলাবদ্ধতা থাকবে না। এ সময় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিম, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, প্রধান প্রকৌশলী আশিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর