নিজস্ব প্রতিবেদক :: চাঁদপুরের হাজীগঞ্জে খোলা মাঠে বসে ডাকাতির শলাপরামর্শকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার (২২ মার্চ) দিবাগত রাতে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের সোনাইমুড়ি গ্রামে অনাবাদী জমি থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- হাজীগঞ্জ উপজেলার ৫ নং সদর ইউনিয়নের সুদিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মো. খাজা মহিন উদ্দিন (৩০), হাটিলা পূর্ব ইউনিয়নের বেলঘর গ্রামের তোফাজ্জলের ছেলে মো. মামুন (২২), নোয়াখালি জেলার সুধারাম উপজেলার ধর্মপুর ইউনিয়নের ভাটিরটেক গ্রামের মজিবুল হক আবুল কালামের ছেলে রাকিবুল ইসলাম রাসেল (২৮) ও বেগমগঞ্জ থানার হাজীপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের ছিদ্দিক উল্যাহ্ স্বপনের ছেলে মো. হৃদয় হোসেন ইমন (২২)।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, আটককৃত আন্তঃজেলা ৪ ডাকাত দলের সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করে রবিবার আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের স্বীকারোক্তিতে ডাকাত দলের অপর সদস্যদের তথ্য যাচাই-বাছাইয়ের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।