July 23, 2026, 11:24 pm

টঙ্গীতে ডিবি পুলিশের অভিযানে চার ছিনতাইকারী আটক

Reporter Name
  • আপডেট Tuesday, November 25, 2025
  • 167 জন দেখেছে

মো: আক্তার হোসেন ডালি :: টঙ্গীর স্টেশন রোড এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে চার ছিনতাইকারীকে আটক করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ দক্ষিণ বিভাগের একটি টিম। এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সূত্রে জানায়, টহলরত ডিবি পুলিশের সদস্যরা টঙ্গীর স্টেশন রোড এলাকায় চার ছিনতাইকারী ঘুরাঘুরি করছিল। এ সময় তাদের সন্দেহজনক মনে হলে টহলরত পুলিশ তাদেরকে ধাওয়া দেয়। এ সময় ছিনতাইকারীরা দৌড়ে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে পুলিশ ধাওয়া দিয়ে চার ছিনতাইকারীকে আটক করা করে। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ ছিনতাইয়ের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ বিষয়ে ডিবি পুলিশের এসআই শফিকুল ইসলাম জানান, আটক ছিনতাইকারীরা দীর্ঘদিন যাবত টঙ্গী রেলস্টেশন ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের স্টেশন রোড, টঙ্গী বাজারসহ আশপাশের সড়ক মহাসড়কে পথচারীদের ভয় দেখিয়ে টাকা ও মোবাইল ছিনতাই করত। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের নজরদারি বাড়ানো হয় এবং রাতে অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হই। আটকদের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় মামলা করা হয়েছে এবং গতকাল সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রাতের শহরকে নিরাপদ রাখতে টঙ্গী-গাজীপুর অঞ্চলে নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর