May 29, 2026, 2:15 am

টঙ্গীতে বরেণ্য শিক্ষাবিদ প্রিন্সিপাল মাওলানা নূরুল হুদা স্মরণে দোয়া ও ইফতার মাহফিল

Reporter Name
  • আপডেট Friday, March 13, 2026
  • 140 জন দেখেছে

স্টাফ রিপোর্টার টঙ্গীঃ টঙ্গীতে বরেণ্য শিক্ষাবিদ প্রিন্সিপাল মাওলানা নূরুল হুদা ও তাঁর সহধর্মিণী নূর খাতুন স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার টঙ্গীর আল-হেলাল স্কুল মিলনায়তনে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মরহুম প্রিন্সিপাল মাওলানা নূরুল হুদার সেজো ছেলে স্কুলের অধ্যক্ষ মুহাম্মদ হেদায়েত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মরহুমের ছোট ছেলে সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট সানাউল্লাহ, মুজাহিদুল ইসলাম জামে মসজিদের খতিব মুফতি মাওলানা সোহায়েল আহমেদ, স্কুলের উপাধ্যক্ষ মোজাম্মেল হক পাটোয়ারি, উপদেষ্টা আমিরুল আহসান হেলাল, মন্নু টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.স.ম. জাকারিয়া, বিশিষ্ট সমাজ বুলবুল হাসান , সিনিয়র শিক্ষক মাওলানা আল-আমিন, মোরশেদা পারভীন, আব্দুল হান্নান, মোশারেফ হোসেন, তাহমিনা সুলতানা, খালেদা আক্তার, সালমা আক্তার, আবুল কাশেম, মোমেনা আক্তার, নাজমুন্নাহার তালুকদার মুন, ফাতেমা আক্তার, শাহিনুর আক্তার, শরীফুল ইসলাম, হাফসা সুলতানা, মাওলানা ইয়াসিন আরাফাত, নাদিয়া সুলতানা, জাহিদুল ইসলাম, নিপা জিয়াসমিন, আকলিমা আক্তার প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর