July 9, 2026, 6:47 pm

টঙ্গীতে ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

Reporter Name
  • আপডেট Tuesday, April 11, 2023
  • 324 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের টঙ্গীতে ৩০ বোতল ফেন্সিডিল, একটি প্রাইভেটকারসহ ইয়াছিন আরাফাত (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানার পুলিশ। সোমবার (১০ এপ্রিল) রাতে টঙ্গী ষ্টেশনরোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইয়াসিন আরাফাত গাজীপুর জেলার পূবাইল থানা এলাকার বিন্দান ধোপাপাড়া গ্রামের আমজাদ সরকারের ছেলে। আটককৃত ইয়াসিন দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্ত হতে মাদক সংগ্রহ করে টঙ্গীসহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে।

পুলিশ জানায়, টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) এর নেতৃত্বে সোমবার রাতে টঙ্গী স্টেশন রোড এলাকায় পুলিশের একটি টিম সেখান অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন একটি প্রাইভেট কারকে সন্দেহ করে এসআই সাব্বির। পরে এসআই সাব্বির ওই প্রাইভেটকার এর ভিতর তল্লাশি চালিয়ে রক্ষিত অবস্থায় ৩০ বোতল ফেন্সিডিলি এবং প্রাইভেটকারসহ ইয়াছিন আরাফাত নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উক্ত ঘটনায় আসামীর বিরুদ্ধে মামলা রুজু শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। টঙ্গী পূর্ব থানা এলাকার সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, চোর ও চোরাই মালামাল ক্রয়-বিক্রয়কারী, কিশোর গ্যাং এবং যেকোন দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত আছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর