July 10, 2026, 7:16 pm

টঙ্গীতে তিতাস গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বিপাকে পড়েছেন বাসিন্দারা

Reporter Name
  • আপডেট Friday, October 24, 2025
  • 84 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: টঙ্গীতে তিতাস গ্যাসের লাইনে সরবরাহ বন্ধ থাকায় তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। বৃহস্পতিবার রাত ১০টা থেকে এসংকট দেখা দেয়ায়। এতে রান্না করতে না পেড়ে অনেক সমস্যায় পড়েছেন গৃহিণীরা।  বিনা নোটিশে গ্যাস বন্ধ করে দেয়ায় পশ্চিম থানা এলাকার মিলগেট, দেওড়া, আউচপাড়া, খাঁ-পাড়া, পরানমণ্ডলেরটেক, গুশুলিয়া, গুটিয়া, বাকরাল, ফকির মার্কেট, কলেজগেট, খাঁপাড়া, তিলারগাতি, সাতাইশ, গাজীপুরা, মুদাফা, ভাদাম, মধুমিতা, টঙ্গীবাজার এলাকায় বাসিন্দারা ভোগান্তিতে পড়েছেন।
জানা গেছে, টঙ্গীবাজার সেনাকল্যাণ কমপ্লেক্সের পাশে হোন্ডা রোডে বৃহস্পতিবার ১০টার দিকে লিকেজ হয়ে ৪ ইঞ্চি বিতরণ লাইনে আগুন ধরে যায়। খবর পেয়ে টঙ্গী তিতাস গ্যাস কর্তৃপক্ষ পাইপ লাইন মেরামতের চেষ্টা করে ব্যর্থ হয়ে সংশ্লিষ্ট লাইনে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। এতে পুরো টঙ্গী পশ্চিম থানা এলাকা ও পূর্ব থানার আংশিক এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।  বিপাকে পড়েছেন বাসিন্দারা। অনেককে দেখা গেছে মাটির চুলায় রান্নার কাজ সারতে।
এলাকাবাসী অভিযোগ করে বলেন, পুরো টঙ্গীতে গ্যাস সরবরাহ লাইনে শত শত লিকেজ থাকায় আমরা পুরোপুরি গ্যাসের চাপ পাচ্ছি না। উত্তর আউচপাড়া খাঁপাড়া এলাকায় কেবল এক কিলোমিটার গ্যাস পাইপ লাইনের মধ্যে অন্তত ৬০-৭০টি লিকেজ রয়েছে। বারবার তিতাস কর্তৃপক্ষকে জানানোর পরও রহস্যজনক কারণে লিকেজ মেরামত করা হচ্ছে না।
এ ব্যাপারে টঙ্গীর বড় দেওড়া এলাকার বাসিন্দা মো: রুবেল বলেন, বৃহস্পতিবার রাত থেকে আমাদের এখানে তিতাস লাইনে গ্যাস নেই। বাধ্য হয়ে বিকল্প উপায়ে রান্নার কাজ সারতে হচ্ছে।
টঙ্গী মধুমিতা রোড এলাকার বাসিন্দা  মহিউদ্দিন বলেন, রাত থেকে চুলায় গ্যাস নেই। তাই হোটেল থেকে খাবার কিনে খেতে হচ্ছে।
এ ব্যাপারে যোগাযোগ করা করা হলে টঙ্গী তিতাস গ্যাস বিক্রয় ও বিতরণ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মেজবাহ উর রহমান বলেন, টঙ্গীবাজার হোন্ডা রোডে ৪ ইঞ্চি বিতরণ লাইনে বৃহস্পতিবার রাতে লিকেজ থেকে আগুন ধরে যাওয়ায় ওই লাইনে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে। মেরামতের কাজ চলছে। বিকালের মধ্যে মেরামতের কাজ শেষ হলে গ্যাস সরবরাহ শুরু হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর