June 27, 2026, 12:50 pm

টঙ্গীতে কবি আল মুজাহিদী স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Saturday, June 27, 2026
  • 16 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: প্রয়াত কবি আল মুজাহিদী স্মরণে টঙ্গীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দেশীয় সাংস্কৃতিক সংসদ, টঙ্গী অঞ্চলের উদ্যোগে  শুক্রবার বিকেলে টঙ্গীর আল-হেলাল স্কুল মিলনায়তনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কবির জীবন, সাহিত্যকর্ম ও সমাজে তাঁর অবদান নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে তাঁর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় শিল্পী কল্যাণ সম্পাদক মো. রফিকুল হায়দার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক মুহাম্মদ হেদায়েত উল্লাহ।
দেশীয় সাংস্কৃতিক সংসদ, টঙ্গী পশ্চিম শাখার সভাপতি মো. মতিন তালুকদারের সভাপতিত্বে ও টঙ্গী পূর্ব শাখার সভাপতি আদনান জায়েদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদ গাজীপুর মহানগর শাখার সভাপতি মুহাম্মদ মনির হোসাইন খান, সহ-সভাপতি মেহেদী হাসান সিরাজ, সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক অদ্রি আলাউদ্দিন, বাংলাদেশ চলচ্চিত্র পর্ষদের নির্বাহী সদস্য মো. শাহজাহান শোভন, বিশিষ্ট সমাজসেবক ও গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. নেয়ামত উল্লাহ ভূঁইয়া, কবি মাওলানা আল আমিন, ফয়সাল মো. মাসউদ (চমন), মোজাহার হোসেন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জাওয়াদ বিন মতিন। শেষে কবি আল মুজাহিদির রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আল আমিন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর